সংবাদদাতা, বারুইপুর: দলীয় সিদ্ধান্ত অমান্য করে মথুরাপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদারের বিরুদ্ধে অনাস্থায় অংশ নেওয়ায় তিনজন সদস্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সিপিএম। মথুরাপুর ১ নম্বর এরিয়া কমিটির পক্ষে রইসউদ্দিন মোল্লা বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে পঞ্চায়েত সমিতির আমাদের তিন সদস্য অশোক কুমার গায়েন, ওমর ফারুক হালদার, কোহিনুর শেখ তৃণমূল এর সঙ্গে মিলিত হয়ে অনাস্থা ভোটে অংশ নিয়েছেন। যে কারণে তাঁদের সঙ্গে সব সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে।’


