Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলুড়ে ব্যবসায়ী খুনের তিন আসামির যাবজ্জীবন

বাড়ির কাছে মিষ্টির দোকান থেকে দই কিনতে গিয়েছিলেন ব্যবসায়ী অজয় সাউ। দোকানের সামনেই তাঁকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তিন দুষ্কৃতী।

বেলুড়ে ব্যবসায়ী খুনের তিন আসামির যাবজ্জীবন
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়ির কাছে মিষ্টির দোকান থেকে দই কিনতে গিয়েছিলেন ব্যবসায়ী অজয় সাউ। দোকানের সামনেই তাঁকে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তিন দুষ্কৃতী। বেলুড়ের গিরিশ ঘোষ রোডে ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই খুনের ঘটনার প্রায় ১১ বছর পর তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল হাওড়া আদালত। বুধবার ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টের বিচারক দেবশ্রী লাহিড়ী এই নির্দেশ দেন।

Advertisement

বেলুড় থানা এলাকার গিরিশ ঘোষ রোডের বাসিন্দা ছিলেন অজয় সাউ। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাত ১১টা নাগাদ তিনি স্থানীয় একটি মিষ্টির দোকানে গিয়েছিলেন দই কিনতে। সেই সময় তিন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে গুলি করে তাঁকে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি লুটিয়ে পড়লে তাঁকে ছুরি দিয়ে একাধিক কোপ মেরে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার তদন্তে নেমে বেলুড় থানার পুলিস ফারুক শেখ, শেখ শাহজাদা ও ভোলা চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। মামলাটি ওঠে হাওড়া আদালতের ফাস্ট ট্র্যাক থার্ড কোর্টে। প্রায় ১১ বছর ধরে চলে এই মামলা। মোট ১৭ জন সাক্ষ্য দেন। বিচারক দেবশ্রী লাহিড়ী তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। এদিন তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা হয় এদিন। সরকারি আইনজীবী গৌতম দে বলেন, ‘বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছিল মৃতের পরিবার। অবশেষে ন্যায়বিচার পেলেন তাঁরা’।

Advertisement
সম্পর্কিত সংবাদ