Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কয়েক হাজার জঙ্গি আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত, হুমকি মাসুদ আজহারের

অপারেশন সিন্দুরে পাকিস্তানে একের পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের মূল আস্তানাও ধ্বংস করা হয়েছে।

কয়েক হাজার জঙ্গি আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত, হুমকি মাসুদ আজহারের
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: অপারেশন সিন্দুরে পাকিস্তানে একের পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মহম্মদের মূল আস্তানাও ধ্বংস করা হয়েছে। এই পরিস্থিতিতে ফের ভারতে হামলা চালানোর হুমকি দিল জয়েশের মাথা আজহার মাসুদ। তার দাবি, এক বা দু’জন নয়। কয়েক হাজার আত্মঘাতী জঙ্গি ভারতে ঢুকে হামলা চালাতে প্রস্তুত। সম্প্রতি এই কুখ্যাত জঙ্গির একটি অডিয়ো বার্তা প্রকাশ্যে এসেছে। 

Advertisement

ওই অডিয়ো রেকর্ডিংয়ে জয়েশ প্রধানকে বলতে শোনা গিয়েছে, কয়েক হাজার আত্মঘাতী জঙ্গি প্রস্তুত রয়েছে। ভারতে ঢুকতে দেওয়ার আর্জি জানিয়ে নিয়মিত চাপ সৃষ্টি করছে তারা। তাদের একটাই লক্ষ্য, শহিদের তকমা পাওয়া। জঙ্গিদের সংখ্যা নিয়ে মাসুদ বলেন, ‘এক, দুই, একশো বা হাজার নয়। আসল সংখ্যাটা প্রকাশ্যে আনলে বিশ্বজুড়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে যাবে।’ এই অডিয়ো বার্তা রেকর্ডের সময় বা সেটির সত্যতা যাচাই করা যায়নি। 
পহেলগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। বাহাওয়ালপুরে জয়েশের সদর দপ্তর আক্রমণ করা হয়। ভারতের প্রত্যাঘাতে মাসুদের বহু নিকটাত্মীয়ের মৃত্যু হয়। এরপরেই ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল একাধিক জঙ্গি সংগঠন। রাষ্ট্রসংঘ ঘোষিত সন্ত্রাসবাদী মাসুদ পাকিস্তান থেকে দীর্ঘদিন ধরে ভারতে একাধিক হামলার ছক কষেছে। বহু বছর ধরেই ভারতের বিরুদ্ধে বিদ্বেষ উগরে আসছে সে। ২০০১ সালে সংসদে হামলা ও ২০০৮ সালে মুম্বই হামলা মতো একাধিক হামলার ঘটনায় সে অভিযুক্ত। এই পরিস্থিতিতে তার হুমকি নিয়ে সতর্ক দিল্লি।

সম্পর্কিত সংবাদ