নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর বন্দর থানা থেকে ২০০ মিটারের মধ্যে রমরমিয়ে চলছিল অনলাইন জুয়া। জগন্নাথ ঘাটের কাছে একটি ঘর ভাড়া নিয়ে চালানো হচ্ছিল এই বেআইনি কারবার। খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃতদের নাম ভিকি সিং ও আশিস মালি। পুলিস সূত্রের খবর, এরা দু’জনেই কর্মচারী। জুয়া-চক্রের মাথা এখনও অধরা।



