Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠান্ডার মরসুমে নিয়মিত খোলা গড়চুমুক জুওলজিক্যাল পার্ক

ঠান্ডার মরসুমে নিয়মিত খোলা গড়চুমুক জুওলজিক্যাল পার্ক
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা. উলুবেড়িয়া: গড়চুমুক জুওলজিক্যাল পার্কে ঘুরতে আসা পর্যটকদের এবং স্থানীয় বাবসায়ীদেরও প্রশ্ন ছিল, শীতের সময় জুওলজিক্যাল পার্ক কি প্রতিদিন খোলা থাকবে? না একদিন বন্ধ রাখা হবে? এ নিয়ে ধোঁয়াশা কাটছিল না। অবশেষে পর্যটকদের কথা মাথায় রেখে সপ্তাহে সাতদিনই খোলা রাখার সিদ্ধান্ত নিল পার্ক কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে খুশি সবাই।
Advertisement
শীতের মরসুমে হাওড়া জেলার যে ক’টি পর্যটনকেন্দ্রে ভিড় হয় তার অন্যতম হল শ্যামপুরের গড়চুমুক। এটি নদী তীরবর্তী এলাকা। প্রাকৃতিক শোভা অপরূপ। নতুনভাবে সেজে ওঠা পার্ক এবং জুওলজিক্যাল পার্ক পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। জুওলজিক্যাল পার্কের ভিতর দল বেধে ঘোরে হরিণ। নীল গাই থেকে এমু পাখিরা ইতিউতি ঘুরে বেড়ায়। ঘাসের জঙ্গলে বাঘরোল, বন বিড়ালের ছুটোছুটি। খাঁচায় থাকা পাখিদের সর্বদা কোলাহল পর্যটকদের মন ভরায়। এছাড়াও কুমির, পাইথন, সজারু, কচ্ছপ ইত্যাদি পশুপাখি তো আছেই। সপ্তাহের ছ’দিন খোলা থাকলেও পার্কের রক্ষণাবেক্ষণের জন্য সোমবার পার্ক বন্ধ রাখা হতো। শীতের মরসুমে তা নিয়ে পর্যটক থেকে স্থানীয় ব্যাবসায়ীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার শীতের মরসুমে প্রতিদিন পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। গড়চুমুক জুওলজিক্যাল পার্কের রেঞ্জার তাপস দেব জানান, ‘শীতের মরসুমে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে আপাতত সপ্তাহের সাতদিনই পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ অন্যদিকে প্রতিদিন জুওলজিক্যাল পার্ক খোলা রাখার সিদ্ধান্তে খু঩শি মানুষ। অনেকেই শনি-রবির ভিড় এড়াতে অন্য দিন আসতে চান। এই সিদ্ধান্ত তাঁদের সুবিধা বেশি।
সম্পর্কিত সংবাদ