নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার বিশেষ দিন। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার কাছে ৯৩ হাজার সেনা সহ আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। স্বাধীন রাষ্ট্র পেয়েছিল বাংলাদেশ। প্রতিবছর এই দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে ভারতীয় সেনা। এবার ৮ জন মুক্তিযোদ্ধা, ২ সেনা অফিসার সহ বিজয় দিবসে কলকাতায় আসছেন বাংলাদেশের মোট ২০ জন প্রতিনিধি। রবিবার বিজয় দিবসের কার্টেন রেইজার অনুষ্ঠিত হল বিজয় দুর্গ তথা ফোর্ট উইলিয়ামে। একইসঙ্গে একটি বাইক র্যালি শেষ হয় ফোর্ট উইলিয়ামে। ওই র্যালির শেষ পর্বে বাইক চালিয়ে অংশ নিলেন ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ তথা সেনার পূর্বাঞ্চলীয় সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রামচন্দর তেওয়ারি।



