Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

এবার অসম বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল

দেশের তৃতীয় রাজ্য হিসাবে অসম বিধানসভায় পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি(ইউসিসি) বিল। এর আগে উত্তরাখণ্ড ও গুজরাতে এই আইন পাশ হয়েছিল।

এবার অসম বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: দেশের তৃতীয় রাজ্য হিসাবে অসম বিধানসভায় পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি(ইউসিসি) বিল। এর আগে উত্তরাখণ্ড ও গুজরাতে এই আইন পাশ হয়েছিল। বিরোধীরা বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর দাবি জানালেও রাজি হয়নি সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইউসিসিকে সংবিধানের অপূর্ণ প্রতিশ্রুতি হিসাবে তুলে ধরেন।  বিলের  বেশ কয়েকটা ধারায় আপত্তি তুলে ওয়াকআউট করেন অসম বিধানসভার একমাত্র তৃণমূল বিধায়ক শেরমান আলি। ইউসিসি প্রসঙ্গে হিমন্ত জানান, এই আইন লিঙ্গ সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে আনা হয়েছে। আদিবাসী জনগোষ্ঠীকে এই বিধির বাইরে রাখা হয়েছে।  নতুন আইনে বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার ও লিভ-ইন সম্পর্কের বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। বহুবিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ