Bartaman Logo
৯ জুন, ২০২৬

এবার জঙ্গি আন্দোলনের হঁশিয়ারি কৃষক সংগঠনের

কৃষকদের দাবি না মানলে এবার জঙ্গি আন্দোলন হবে। সারা দেশেই আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে। বুধবার কেন্দ্রের মোদি সরকারকে এমনই চরম হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী কৃষক নেতৃত্ব।

এবার জঙ্গি আন্দোলনের হঁশিয়ারি কৃষক সংগঠনের
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃষকদের দাবি না মানলে এবার জঙ্গি আন্দোলন হবে। সারা দেশেই আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে। বুধবার কেন্দ্রের মোদি সরকারকে এমনই চরম হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী কৃষক নেতৃত্ব। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসা দূর অস্ত। প্রতিশ্রুতি মতো চাষিদের আয়ও দ্বিগুণ করতে পারেনি কেন্দ্রের বিজেপি সরকার। পরিবর্তে যথেচ্ছভাবে কর্পোরেট লুটের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে পুঁজিপতিদের। এর ফলে সমস্যায় পড়তে হয়েছে দেশের গরিব চাষিদের। এদিন এমনই অভিযোগ করেছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। বুধবার দেশব্যাপী ‘পুঁজিবাদ ভারত ছাড়ো’ কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী কৃষকরা। সেই কর্মসূচি শেষেই মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে সংযুক্ত কিষান মোর্চা। তাদের অভিযোগ, মোদি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা হবে। তা হয়নি। মোদি সরকার লিখিত আশ্বাস দিয়ে জানিয়েছিল, এমএসপি আইন কার্যকর করা হবে। তাও হয়নি। এরকম হাজার হাজার প্রতিশ্রুতি পালনই করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার প্রত্যেকটি আশ্বাস এবং প্রতিশ্রুতি পালন করতে হবে। নাহলে কৃষক আন্দোলনের অন্য রূপ দেখতে পাবে কেন্দ্রের শাসক দল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ