Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এবার লখনউয়ে ভরত অরুণ

কলকাতা নাইট রাইডার্স ছাড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই নতুন দলে যোগ দিলেন ভরত অরুণ। লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তিনি।

এবার লখনউয়ে ভরত অরুণ
  • ৩১ জুলাই, ২০২৫ ১৬:০৭

লখনউ: কলকাতা নাইট রাইডার্স ছাড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই নতুন দলে যোগ দিলেন ভরত অরুণ। লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তিনি। গত বছর আইপিএলে কেকেআর শেষ করেছিল অষ্টম স্থানে। তার জেরে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ছেড়ে দিয়েছে কেকেআর। একই সঙ্গে ভরত অরুণের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছিল শাহরুখ খানের দল। তবে সেই সুযোগ কাজে লাগাল এলএসজি। কিন্তু জাহির খান গতবার লখনউয়ের মেন্টর ছিলেন। হেড কোচের দায়িত্ব সামলেছিলেন জাস্টিন ল্যাঙ্গার। তাঁদের সঙ্গে চুক্তি নবীকরণ করা হয় কিনা, সেটাই দেখার।

Advertisement
সম্পর্কিত সংবাদ