ভোপাল: কুনো, গান্ধীসাগরের পর মধ্যপ্রদেশে চিতাদের তৃতীয় আবাসস্থল হতে চলেছে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। বুধবার থেকে সেখানে চিতা সংরক্ষণ প্রকল্পের সম্প্রসারণ শুরু হবে। বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহের সমাপ্তির দিনে একটি ঐতিহাসিক অধ্যায় যুক্ত হতে চলেছে সাগর ও বুন্দেলখণ্ডে। মুখ্যমন্ত্রী মোহন যাদব ৭ অক্টোবর বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভে দু’টি চিতা ছাড়বেন। ফলে এটি মধ্যপ্রদেশে চিতাদের তৃতীয় আবাসস্থল। নওরাদেহি টাইগার রিজার্ভ নামেও পরিচিত সাগর জেলার বুন্দেলখণ্ড অঞ্চলের বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। এটিই মধ্যপ্রদেশের সবচেয়ে বড়ো ব্যাঘ্র প্রকল্প।



