গুজরাট, ১৮ই মার্চ: অবশেষে এল স্বস্তির খবর। হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে ৮০,৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে পৌঁছাল ভারতীয় জাহাজ জাগ লড়কি। যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে মধ্যপ্রাচ্য থেকে তিনটি জাহাজ জ্বালানী নিয়ে ভারতে এসে পৌঁছাল। গত দু-দিনে এলপিজি ভর্তি শিবালিক এবং নন্দা দেবী দুটি জাহাজ হরমুজ প্রণালী পার করে পৌঁছেছিল ভারতে। দুটি জাহাজ মিলিয়ে মোট ৯২,৭১২ মেট্রিক টন এলপিজি গ্যাস দেশে পৌঁছেছে। এবার এল তেল বোঝাই জাহাজ। ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে দেশ জুড়ে যে জ্বালানী সংকট তৈরি হয়েছে তা কিছুটা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



