Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

‘ওরা আবার ভালোবাসবে’, ভারতের উপর শুল্ক হ্রাসের বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের, বাণিজ্য চুক্তির ইঙ্গিত

শুল্ক নিয়ে ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে। শেষপর্যন্ত  কি দু’দেশের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে চলেছে?তেমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘ওরা আবার ভালোবাসবে’, ভারতের উপর শুল্ক হ্রাসের বার্তা প্রেসিডেন্ট ট্রাম্পের, বাণিজ্য চুক্তির ইঙ্গিত
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউইয়র্ক: শুল্ক নিয়ে ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলছে। শেষপর্যন্ত  কি দু’দেশের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে চলেছে?তেমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শেষপর্যায়ে পৌঁছে গিয়েছে। ভারতীয় পণ্যে শুল্ক হ্রাস করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন,  ‘আমরা ভারতের সঙ্গে চুক্তি করছি। আগের থেকে অনেকটাই ভিন্ন হবে নতুন চুক্তি।’ একইসঙ্গে তাঁর মন্তব্য,‘ ভারত আবার আমাদের ভালোবাসবে।’ 

Advertisement

সোমবার ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন সার্জিও গোর। সেই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করছি। আগের চুক্তি যথেষ্ট অনায্য ছিল। সার্জিও তোমায় বিষয়টির উপর নজর রাখতে হবে। এরপরেই ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্তকে ট্রাম্প বলেন, ‘আমরা খুব চুক্তির শেষ পর্যায়ে রয়েছে। সেটা সকলের জন্যই ভালো।’
পাশাপাশি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও কটাক্ষ করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘বাইডেন ভারত সম্পর্কে জানতেন না। উনি কিছুই জানতেন না।’ ভারতের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছে আমেরিকা। এব্যাপারে প্রশ্নের জবাবে ট্রাম্প, ‘এই মুহূর্তে রাশিয়ার তেলের ক্রয়ের জন্য ভারতের উপর একটু বেশিই শুল্ক চাপানো হয়েছে। তবে ওরা ধাপে ধাপে রুশ তেলের আমদানি কমাচ্ছে। আমরাও শুল্কের পরিমাণ কমাবো।’ 
উল্লেখ্য, প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিল ট্রাম্প প্রশাসন।  পরে রুশ তেল কেনার জন্য বাড়তি শুল্ক চাপানো হয়। সবমিলিয়ে ভারতীয় পণ্যে শুল্কের হার বেড়ে হয়েছে ৫০ শতাংশ।  আমেরিকার এই পদক্ষেপের সমালোচনা করে নয়াদিল্লি জানিয়েছিল, জ্বালানি আমদানির ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে ভারত। প্রসঙ্গত, বাণিজ্যচুক্তি নিয়ে ইতিমধ্যেই ৫ দফা আলোচনা হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে। গত মাসে নয়াদিল্লির এক আধিকারিক জানিয়েছিলেন, খুব শীঘ্রই চুক্তি হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ