ঢাকা: বাংলার নির্বাচনে শুরু থেকেই অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশিদের ঢোকানোর অভিযোগ তুলেছেন মোদি-শাহরা। ইতিমধ্যে একাধিক পুশব্যাকের ঘটনাও সামনে এসেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পর সেই বিষয়টি আবারও মাথাচাড়া দিয়েছে। প্রশ্ন উঠছে, বিজেপির এই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বৃদ্ধি পাবে না তো? বুধবার এক সাংবাদিক বৈঠকে তা নিয়েই বাংলাদেশবাসীকে আশ্বস্ত করলেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তাঁর বার্তা, আশা করছি এমন কোনো ঘটনা ঘটবে না। সীমান্ত এলাকায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-কে সবসময় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।



