Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আগেই হত্যার সুযোগ ছিল, সম্মতি মেলেনি ট্রাম্পের

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার যৌথ হানায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তারপর থেকেই ক্রমশ উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।

আগেই হত্যার সুযোগ ছিল, সম্মতি মেলেনি ট্রাম্পের
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

ওয়াশিংটন: গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও আমেরিকার যৌথ হানায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তারপর থেকেই ক্রমশ উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। পালটা প্রত্যাঘাত হেনেছে ইরানও। তবে জানা যাচ্ছে, ইজরায়েলের কাছে আগেও খামেনেইকে হত্যার সুযোগ ছিল। তবে সেই সময়ে ‘অপারেশন’ চালাতে সম্মতি দেননি ডোনাল্ড ট্রাম্প। মাত্র ৮ মাস পর এবার ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় প্রাণ হারান খামেনেই। মৃত্যু হয় তাঁর স্ত্রী, কন্যা, জামাই ও নাতনির। কেন হঠাৎ অবস্থান বদল আমেরিকার? খামেনেই হত্যার দু’দিন পর ট্রাম্প জানিয়েছেন, ইরানের রেভ্যুলিউশিনারি গার্ড (আইআরজিসি) তাঁকে দু’বার হত্যা করার চেষ্টা করেছিল। 

Advertisement

২০২৪ সালে পেনসিলভেনিয়াতে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রাণে বেঁচে গেলেও সেই গুলি কান ছুঁয়ে বেরিয়ে যায় মার্কিন প্রেসিডেন্টের। সেপ্টেম্বর মাসে পশ্চিম পাম বিচে ট্রাম্পের দিকে রাইফেল তাক করবার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, দু’টি ঘটনার নেপথ্যেই ছিল ইরানের ষড়যন্ত্র।
কয়েক মাস আগে ফারহাদ শাকেরি নামে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়। শাকেরির বিরুদ্ধে ট্রাম্পকে খুনের চেষ্টার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। দাবি করা হয়েছিল, শাকেরির পিছনে ইরানের আইআরজিসির হাত রয়েছে। এমনকি মার্কিন বিচার বিভাগও শাকেরিকে ‘ইরানের গুপ্তচর’ বলে দাবি করেছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ