• দাম্পত্য বিচ্ছেদ নিয়ে বিতর্কে অভিনেতা গোবিন্দা। তাঁর স্ত্রী সুনীতা আহুজা একাধিকবার বিচ্ছেদ প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করেছেন। গোবিন্দার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন সুনীতা। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন গোবিন্দা। তাঁর বক্তব্য, ‘আমরা হিন্দু। হিন্দুধর্মে বিচ্ছেদ বলে কোনো শব্দ নেই।’ তবে সুনীতার একাধিক অভিযোগ কি মিথ্যে? গোবিন্দার জবাব, ‘আমার ধারণা সুনীতাকে কেউ ভুল বুঝিয়েছিল। এ জন্যই ও ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।’ উল্লেখ্য, এর আগে গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্সের মামলা ফাইল করেছিলেন সুনীতা। তবে পরবর্তীতে সেই মামলা প্রত্যাহার করে নেন তিনি।
Advertisement



