Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই, শহরে আপাতত আরামদায়ক আবহাওয়া

তাপমাত্রার খুব একটা হেরফেরের সম্ভাবনা নেই, শহরে আপাতত আরামদায়ক আবহাওয়া
  • ৬ নভেম্বর, ২০২৫ ১০:১১
Prefer us on Google

নেই কোনও নিম্নচাপের প্রভাব। কমতে শুরু করেছে তাপমাত্রা। শহর থেকে জেলায় অনুভূত হচ্ছে শীত। আজ, বৃহস্পতিবার শহরের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এখনই রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ