Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ছবি মুক্তিতে বাধা নেই

আদালতে স্বস্তি পেল বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’। শাহিদ কাপুর অভিনীত এই ছবির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল মুম্বইয়ের এক আদালতে।

ছবি মুক্তিতে বাধা নেই
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আদালতে স্বস্তি পেল বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’। শাহিদ কাপুর অভিনীত এই ছবির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল মুম্বইয়ের এক আদালতে। ছবিটিকে স্থগিত করার আর্জিও জানানো হয়। যদিও আদালত সেই আবেদন খারিজ করেছে। কোর্টের স্পষ্ট যুক্তি, ছবি মুক্তি আটকানোর কোনো যথোপযুক্ত কারণ নেই। বলিপাড়ার ফিসফাস, গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবিটি। এর জেরে উস্তারা কন্যা শানোবীর শেখ ছবিটি স্থগিতের আবেদন জানিয়েছিলেন। যদিও নির্মাতাদের তরফে এই দাবিকে মান্যতা দেওয়া হয়নি। তাদের বক্তব্য, সম্পূর্ণ মৌলিক গল্পের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করা হয়েছে। আদালত এই মামলা খারিজ করে দেওয়ার জেরে আগামী ১৩ ফেব্রুয়ারিই মুক্তি পাচ্ছে ছবিটি। শাহিদের বিপরীতে ছবিতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ