


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের জোগানের অভাব নেই। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রলিয়াম এবং হিন্দুস্থান পেট্রলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দাবি, পেট্রপণ্যগুলির জোগান সুষ্ঠু ও যথেষ্ট। প্যানিক বুকিংয়ের কোনো কারণ নেই। ডিপো থেকে পেট্রল পাম্পগুলিতে এবং বটলিং প্লান্টগুলি থেকে গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে জ্বালানি পাঠানো হচ্ছে ও মনিটরিং করা হচ্ছে বলে দাবি পশ্চিমবঙ্গের স্টেট লেভেল কো-অর্ডিনেটর (অয়েল ইন্ডাস্ট্রি) এবং ইন্ডিয়ান অয়েলের এগজিকিউটিভ ডিরেক্টর (পূর্বাঞ্চল) জিতেন্দ্র কুমারের।