Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

শিবকুমারের মন্ত্রিসভায় নেই মহিলা প্রতিনিধি

করুণার মুখ্যমন্ত্রী শিবকুমারের নতুন মন্ত্রিসভায় একটিও মহিলা মন্ত্রী নেই। দলের একাংশের দাবি, অন্তত একজন মহিলা মন্ত্রী থাকা উচিত। বিস্তারিত পড়ুন।

শিবকুমারের মন্ত্রিসভায় নেই মহিলা প্রতিনিধি
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: কর্ণাটকের ২৫তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার। মন্ত্রী পদে শপথ নিয়েছেন আরও ১৩ জন। কিন্তু নতুন মন্ত্রিসভা নিয়ে বিতর্ক চরমে। জানা গিয়েছে, এপর্যন্ত একজন মহিলারও জায়গা হয়নি শিবকুমারের ক্যাবিনেটে। এমনকী মুসলিম প্রতিনিধির সংখ্যাও মাত্র একজন। অন্তত একজন মহিলা মন্ত্রী ও আরও চার মুসলিম মন্ত্রী চেয়ে সরব হয়েছে দলের একাংশ।

Advertisement

বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডলে রীতিমতো হতাশা প্রকাশ করে বর্ষীয়ান কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভা। তিনি লিখেছেন, ‘নতুন মন্ত্রিসভায় অন্তত একজন মহিলাকে দেখতে পেলে খুব ভালো লাগত। অত্যন্ত হতাশ হলাম।’ এই মুহূর্তে কংগ্রেসের কাছে চারজন মহিলা বিধায়কের পাশাপাশি তিনজন বিধান পরিষদের সদস্যও রয়েছে। রূপকলা শশীধর ও লক্ষ্মী হেব্বলকরকে নিয়ে শুরুতে একটা জল্পনা তৈরি হলেও শেষপর্যন্ত তাঁদের ভাগ্যে শিকে ছেঁড়েনি। তাই অন্তত একজন মহিলা মন্ত্রীর দাবিতে সরব হয়েছে দলের একাংশ।অসন্তুষ্ট মুসলিম সম্প্রদায়ের নেতারাও। ১৩ জন মন্ত্রীর মধ্যে শপথ নিয়েছেন ইউ টি খাদের। ক্যাবিনেটে আর কোনো মুসলিম সদস্য নেই। তাই মুসলিম সম্প্রদায় থেকে আরও চারজন মন্ত্রীর দাবি জানানো হয়েছে। তালিকায় রয়েছে বি জেড জমির আহমেদ খান, সেলিম আহমেদের মতো নাম। বুধবার মুসলিম নেতাদের এক সভায় দাবি উঠেছে— যদি মন্ত্রিসভায় পাঁচজনের জায়গা না হয়, তাহলে আগামী দিনে এই সরকারকে ফল ভুগতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ