Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ইন্ডাস্ট্রিতে বিভাজন আছে, সেটা অস্বীকার করা যাবে না’

গৌতম রোডে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে বিভাজন অস্বীকার করা যাবে না। অভিনেতার নতুন চরিত্রের প্রস্তুতি ও কাজের মান নিয়ে বিস্তারিত পড়ুন।

‘ইন্ডাস্ট্রিতে বিভাজন আছে, সেটা অস্বীকার করা যাবে না’
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোনি লিভ-এর হিট সিরিজ ‘আনদেখি ৪’-এ নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেতা গৌতম রোডে। কেমন ছিল তাঁর এই পথ চলা?

Advertisement

• ‘আনদেখি ৪’-এর জন্য বিশেষ প্রস্তুতি নিতে হয়েছিল?
আলাদা প্রস্তুতি ছিল না, তবে চরিত্রটাকে গভীরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করেছি। একজন অভিনেতা হিসেবে আমি চরিত্রের ম্যানারিজম, ব্যাকগ্রাউন্ড, মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি নিয়ে অনেক ভাবি। পর্দায় শুধু সংলাপ দেখা গেলেও তার পেছনে সূক্ষ্ম প্রস্তুতি থাকে। সেই কারণেই পুরো যাত্রাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং।
• এখন কি সচেতনভাবেই এমন চরিত্র বেছে নিচ্ছেন, যাতে টাইপকাস্ট না হতে হয়?
সবটাই নির্ভর করে সময়, ভাগ্য আর সুযোগের ওপর। এখন ভালো লাগছে যে একের পর এক ভিন্ন ধরনের চরিত্র করার সুযোগ পাচ্ছি। অভিনেতা হিসেবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি চরিত্র আমাকে নতুনভাবে শেখাচ্ছে।
• টেলিভিশনই আপনাকে জনপ্রিয়তা দিয়েছে। কিন্তু গত কয়েক বছরে আপনাকে টিভিতে খুব একটা দেখা যাচ্ছে না কেন?
নতুন কোনো মাধ্যমে যেতে গেলে সময় লাগে, কারণ দর্শকও যে আমাকে নতুনভাবে গ্রহণ করবে, তার জন্য সময় দিতে হয়। টিভিতে দীর্ঘদিন জনপ্রিয় থাকার কারণে মানুষ একটা নির্দিষ্ট ইমেজে অভ্যস্ত হয়ে যায়, সেই ইমেজ ভাঙাটা সহজ নয়। তাই মাঝখানে বিরতির প্রয়োজন হয়। তা না হলে টাইপকাস্ট হওয়ার ঝুঁকি থাকে। সে কারণে সচেতনভাবেই টেলিভিশন থেকে দূরে থেকে নতুন মাধ্যম এবং নতুন ধরনের কাজে মন দিয়েছি।
• টিভির অভিনেতা হিসেবে বাকি মাধ্যমে গ্রহণযোগ্যতার অভাব অনুভব করেছেন?
দেখুন, টিভির জনপ্রিয়তা আলাদা হলেও ইন্ডাস্ট্রিতে একটা বিভাজন যে আছে, সেটা অস্বীকার করা যাবে না। মানুষ ‘টিভি অভিনেতা’, ‘ফিল্ম অভিনেতা’, ‘ওটিটি অভিনেতা’— এভাবে আলাদা করে দেখতে অভ্যস্ত। তবে আমার মতে, একজন অভিনেতা মানে শুধু অভিনেতাই। মাধ্যম আলাদা হতেই পারে, কিন্তু কাজটা তো একই। 
• আপনি প্রতিযোগিতায় বিশ্বাসী?
আমার বিশ্বাস, যদি আপনি সত্যিই কাজ জানেন এবং পরিশ্রম করে লেগে থাকেন, তাহলে কাজ একদিন না একদিন আসবেই। আমি প্রতিযোগিতাকে খুব আলাদা ভাবে দেখি না। বরং ভালো অভিনেতাদের দেখে সত্যিই খুশি হই। কারণ এতে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির কাজের 
মান বাড়ে। 
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ