Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দুপুরের পর শহরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে! ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই, জানাচ্ছে হাওয়া অফিস

দুপুরের পর শহরে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে! ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই, জানাচ্ছে হাওয়া অফিস
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

সক্রিয় মৌসুমি অক্ষরেখা, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই কারণে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ মেঘ প্রবেশ করছে। সেই কারণেই আজ, মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গ থেকে শহরে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজ, মঙ্গলবার দুপুরের পর বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে শহরে। যার ফলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ