Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত, তার ফলে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ? যা জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত, তার ফলে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ? যা জানাল হাওয়া অফিস
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৯
Prefer us on Google

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। যার ফলে দক্ষিণবঙ্গ থেকে শহরে ফের বৃষ্টি বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী কাল, মঙ্গলবার থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ, সোমবার শহরে হাল্কা থেকে মাঝারি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ, সোমবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ