Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

শবরীমালায় চুরি: অমিত শাহর নিশানায় বাম সরকার

শবরীমালা মন্দিরে সোনা চুরির ঘটনায় আসল অভিযুক্তদের আড়াল করছে কেরলের বামফ্রন্ট সরকার। রবিবার এভাবেই পিনারাই বিজয়ন প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শবরীমালায় চুরি: অমিত শাহর নিশানায় বাম সরকার
  • ১২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: শবরীমালা মন্দিরে সোনা চুরির ঘটনায় আসল অভিযুক্তদের আড়াল করছে কেরলের বামফ্রন্ট সরকার। রবিবার এভাবেই পিনারাই বিজয়ন প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছর দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা নির্বাচন। এবার লক্ষ্য, কেরলে রবিবার তিরুবনন্তপুরমে যেন তারই আগাম প্রচার সারলেন শাহ। এদিন শবরীমালা ইস্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। একইসঙ্গে বামফ্রন্ট নেতৃত্বাধীন এলডিএফ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটকেও নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের দাবি, দুই শিবির একে অপরের দুর্নীতিকে সমর্থন করেছে। মুখ্যমন্ত্রী বিজয়নকে এক হাত নিয়ে শাহ বলেছেন, ‘শবরীমালায় সোনা চুরির তদন্তভার নিরপেক্ষ সংস্থার হাতে তুলে দেওয়া হোক। এই দাবিতে বিজেপি আন্দোলন চালিয়ে যাবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ