Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ই খুঁটিপুজো করে ধর্মতলায় শুরু হবে ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নির্দেশ নিতে ২১ জুলাই ধর্মতলার প্রাণকেন্দ্রে জড়ো হবেন লাখো লাখো তৃণমূল কর্মী।

১৫ই খুঁটিপুজো করে ধর্মতলায় শুরু হবে ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নির্দেশ নিতে ২১ জুলাই ধর্মতলার প্রাণকেন্দ্রে জড়ো হবেন লাখো লাখো তৃণমূল কর্মী। বিধানসভা ভোটকে মাথায় রেখে এবার সর্বকালীন রেকর্ড হবে বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব। সেইমতো পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। জেলায় জেলায় যেমন প্রস্তুতি সভা চলছে, তেমনই কলকাতাতেও ঘরোয়া বৈঠক করে নিচ্ছেন রাজ্য নেতৃত্ব। ১০ জুলাই কলকাতা পুলিসের সঙ্গে বৈঠক রয়েছে তৃণমূল নেতৃত্বের। সভাস্থল, কর্মীদের জমায়েত, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা পুলিসের সঙ্গে ওইদিন করবেন রাজ্য নেতারা। তারপর ১৫ জুলাই, দুপুর ১টায় খুঁটিপুজো হবে ধর্মতলা প্রাঙ্গণে। সেদিন থেকেই মঞ্চ বাঁধার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে।

Advertisement

ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাতেই দেওয়াললিখন, পথসভা, মিটিং, মিছিল করে ২১ জুলাই ধর্মতলায় জমায়েতের আহ্বান করা হচ্ছে। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে একুশে জুলাই শহিদ সমাবেশের প্রস্তুতি বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অলোক দাস, জীবন সাহা, তরুণ সাহা, সুশান্ত ঘোষ, গৌতম চৌধুরী প্রমুখ। শিয়ালদহ, হাওড়া স্টেশন দিয়ে যে সমস্ত কর্মীরা আসবেন, তাঁদের যাতায়াতের পথে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে বাড়তি গুরুত্ব দিয়ে ক্যাম্প তৈরি করা হবে। সেখানে থাকবে মেডিক্যাল টিম। এছাড়া শিয়ালদহ, হাওড়া ও ধর্মতলায় বিভিন্ন অতিথিশালাগুলিতে কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সল্টলেকের বিভিন্ন জায়গা, দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও কর্মীদের থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে তৃণমূল শিবিরে এখন একুশে জুলাইয়ের উন্মাদনা তুঙ্গে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ