Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মোহন বাগান নিয়ে অপেক্ষা বাড়ছেই

আইএফএ শিল্ডে মোহন বাগানের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। বঙ্গ ফুটবল সংস্থাকে এখনও সিদ্ধান্ত জানায়নি টিম ম্যানেজমেন্ট। তাই অপেক্ষা বাড়ছেই।

মোহন বাগান নিয়ে অপেক্ষা বাড়ছেই
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ডে মোহন বাগানের খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। বঙ্গ ফুটবল সংস্থাকে এখনও সিদ্ধান্ত জানায়নি টিম ম্যানেজমেন্ট। তাই অপেক্ষা বাড়ছেই। মোহন বাগানের জন্য কতদিন অপেক্ষা করা হবে? আগামী শনিবার বেলা দুটোর মধ্যে অবস্থান স্পষ্ট না হলে মোলিনা-ব্রিগেডকে ছাড়াই শিল্ড আয়োজন করবে আইএফএ। বৃহস্পতিবার সংস্থার সচিব অনির্বাণ দত্ত জানান, ‘পুজোর ছুটির কারণে আইএফএ বন্ধ থাকবে। ফলে এরপর আর অপেক্ষা অসম্ভব।’ উল্লেখ্য, শিল্ডে অংশ নেওয়ার দাবি জানিয়ে ইতিমধ্যেই মোহন বাগান টিম ম্যানেজমেন্টকে ই-মেল করেছে এখাধিক ফ্যান ক্লাব। এমনকী, আইএফ’কেও অপেক্ষা করার অনুরোধ জানিয়েছে তারা। 

Advertisement

ছ’টি দলকে নিয়ে শিল্ড আয়োজনে মরিয়া আইএফএ। ইতিমধ্যেই সম্মতি জানিয়েছে ইস্ট বেঙ্গল ও গোকুলাম কেরালা। অন্যদিকে, ডায়মন্ডহারবার এফসি ও মহমেডান স্পোর্টিং দল নামাতে অপারগ। যদিও সাদা-কালো ব্রিগেডকে পেতে এখনও চেষ্টা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ