হাতের ইশারায় ট্রেন থামল বিহারে
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বাস বা অটো নয়, হাত নেড়ে ট্রেন থামাচ্ছেন এক ব্যক্তি! বিহারের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে রেল। জানা গিয়েছে, রেলগেটের কাছে পরিবারের সঙ্গে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। ট্রেনটিকে রেলগেটের দিকে এগিয়ে আসতে দেখে ওই ব্যক্তি প্রথমে ফোনে কারও সঙ্গে কথা বলেন। এরপরই হাত নেড়ে ট্রেনটিকে থামার ইঙ্গিত দেন। দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। ওই ব্যক্তি রেল বা প্রশাসনের সঙ্গে যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement