একটানা বৃষ্টি ও বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার জের। হু হু করে জল বেড়েছে কোপাই নদীতে। তার জেরে ডুবল সতীপীঠ কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণ। যত বেলা বাড়ছে জল ততটাই মন্দির চত্বরে প্রবেশ করছে। এই ঘটনায় উদ্বিগ্ন কঙ্কালীতলা পঞ্চায়েত। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তিনিকেতন থানার পুলিস সেখানে নজরদারি চালাচ্ছে।



