Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিবিআইয়ের হাল শোচনীয়! উষ্মা প্রকাশ করল আদালত, আর জি করে ঘটনাস্থল পরিদর্শনের আর্জি খারিজ

আর জি কর হাসপাতালে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে শিয়ালদহ আদালতে পরিবার যে আবেদন করেছিল, তা খারিজ করে দিলেন বিচারক।

সিবিআইয়ের হাল শোচনীয়!  উষ্মা প্রকাশ করল আদালত, আর জি করে ঘটনাস্থল পরিদর্শনের আর্জি খারিজ
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  আর জি কর হাসপাতালে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়ে শিয়ালদহ আদালতে পরিবার যে আবেদন করেছিল, তা খারিজ করে দিলেন বিচারক। বুধবার আদালত এই পিটিশন খারিজ করে তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রতি উষ্মা প্রকাশ করে। 

Advertisement

বিষ্ময় প্রকাশ করে এদিন আদালত বলেছে, সিবিআইয়ের অবস্থা শোচনীয়! তারা কীভাবে এই পিটিশনে নো অবজেকশন দিল। তাহলে কি সিবিআই তদন্ত ঠিকমতো করেনি? তারা বৃহত্তর ষড়যন্ত্র ও তথ্য প্রমাণ লোপাটের তদন্ত কীভাবে করল? দুজনকে গ্রেপ্তার করল। চার্জশিট দিতে না পারায় তারা জামিন পেয়ে গেল। ফরেন্সিক এক্সপার্টরা কী করলেন?  আদালত এদিন জানায়, আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিস আছে। তারা ফেল করলে  প্রিমিয়ার এজেন্সি রয়েছে। আইনে কোনও প্রভিশন নেই ব্যক্তিগতভাবে সমান্তরাল তদন্ত চালানোর। যখন একটি তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তখন ব্যক্তিগতভাবে ক্রাইম সিন ভিজিট করার এবং নিজের মতো করে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর বিষয়ে কোন আইন নেই। আর ওই বিশেষজ্ঞরা যেটা ঠিক করবেন, তার পবিত্রতা কোথায়! নিম্ন আদালতের এই অনুমতি দেওয়ার এক্তিয়ার নেই। তাই আবেদন খারিজ করে দিয়ে শিয়ালদহ আদালতের পরামর্শ, উচ্চ আদালতে যান।  
অন্যদিকে  বেকসুর খালাস চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল অভয়াকে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত সিভিক সঞ্জয় রায়। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিত বিশ্বাসের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে সঞ্জয়। তবে তার আবেদন গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আগামী বুধবার শুনানি হবে। এই মামলায় সব পক্ষকে কপি দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ