Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তীব্র দাবদাহে পুড়ছে রাজ্য, আজ, শনিবার কেমন থাকবে শহরের আবহাওয়া? পড়ুন বিস্তারিত..

তীব্র দাবদাহে পুড়ছে রাজ্য, আজ, শনিবার কেমন থাকবে শহরের আবহাওয়া? পড়ুন বিস্তারিত..
  • ২৬ এপ্রিল, ২০২৫ ১০:০৪
Prefer us on Google

ভরা বৈশাখে তীব্র গরমে নাজেহাল শহর থেকে রাজ্যবাসী। বেলা বাড়লেই রোদের তেজে তেতে উঠছে রাস্তা। তীব্র গরমে অস্বস্তিতে পড়েছেন সকলেই। ঝড়-বৃষ্টির দেখা নেই। আজ, শনিবারও শহর থেকে জেলায় তীব্র গরমের দাপট থাকবে। এদিন শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ কম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, শনিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ