৪৮ জনকে আজ, সোমবার সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগপত্র দেওয়া হল। পুলিশ কমিউনিটি, ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। তাতে বিজয়ী এবং রানার্স হয়েছিলেন যাঁরা, তাঁদের মধ্যেই বাছাই করে এই নিয়োগ দেওয়া হয়েছে। এদিন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ জনের হাতে নিয়োগ পত্র তুলে দেন। পরে স্বরাষ্ট্র দফতরের তরফে বাকিদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।



