Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শেষ

পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সদ্য সেই ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেতা।

শ্যুটিং শেষ
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সদ্য সেই ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেতা। এ খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন দিলজিৎ।

Advertisement

তাঁদের প্রথম কাজ ‘অমর সিং চমকিলা’ দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিল। এই আবহে দ্বিতীয় কাজের খবর নিশ্চিত করলেন অভিনেতা। ছবির শ্যুটিং চলছিল পাঞ্জাবে। দিলজিৎ নিজেও পাঞ্জাবের ছেলে। ফলে সে রাজ্যে শ্যুটিং করতে পেরে খুশি অভিনেতা। পরিণীতি চোপড়ার বিপরীতে ‘অমর সিং চমকিলা’য় কাজ করেছিলেন দিলজিৎ। এই ছবি তাঁর কেরিয়ারের মাইলস্টোন। চলতি বছর এমি অ্যাওয়ার্ডের মঞ্চে দু’টি মনোনয়ন পেয়েছিল ছবিটি। যদিও পুরস্কারের মঞ্চে খালি হাতেই ফিরতে হয় এই ছবিকে। দ্বিতীয় ছবিটিও দর্শক হৃদয় জয় করবে বলে আশাবাদী নির্মাতারা। শীঘ্রই শুরু হবে পোস্ট প্রোডাকশন পর্বের কাজ। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ