Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শেষ

‘ধামাল ৪’  ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেতা অজয় দেবগন। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরির মতো তারকারা।

শ্যুটিং শেষ
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

‘ধামাল ৪’ ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেতা অজয় দেবগন। তিনি ছাড়াও ছবিতে রয়েছেন রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরির মতো তারকারা। সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফে এই খবর শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ঘিরে দীর্ঘদিন ধরেই ভক্তমহলে উৎসাহ তুঙ্গে। শনিবার শ্যুটিং শেষ হওয়ার খবরের পাশাপাশি চরিত্রদের লুকও প্রকাশ্যে এসেছে। আগামী বছর ঈদের মরশুমে ছবিটি মুক্তি পাবে বলে খবর। একই সময় মুক্তি পাবে প্রভাস অভিনীত ‘টক্সিক’, আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশলের ‘লাভ অ্যান্ড ওয়ার’। ফলে ‘ধামাল ৪’-এর সঙ্গে ওই দু’টি ছবির বক্স অফিস দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। এছাড়াও অজয়ের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। শোনা যাচ্ছে, আগামী অক্টোবর থেকে ‘দৃশ্যম ৩’-এর শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ