Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কিউয়িদের কাছে লজ্জার হার আজও তাড়া করে গম্ভীরকে

গত বছরের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে দুরমুশ হয় ভারত। এর আগে কখনও দেশে তিন বা তার বেশি টেস্টের সিরিজে টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ হয়নি

কিউয়িদের কাছে লজ্জার হার আজও তাড়া করে গম্ভীরকে
  • ১২ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

নয়াদিল্লি: গত বছরের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে দুরমুশ হয় ভারত। এর আগে কখনও দেশে তিন বা তার বেশি টেস্টের সিরিজে টিম ইন্ডিয়া হোয়াইটওয়াশ হয়নি। এটাই প্রথমবার। ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে যা সবচেয়ে বড় অপমান হিসেবেই মনে করা হয়। কিউয়িদের কাছে সেই পরাজয়ের লজ্জা এখনও তাড়া করছে কোচ গৌতম গম্ভীরকে। শনিবার তিনি বলেছেন, ‘ওই কলঙ্কিত সিরিজ কখনও ভুলতে পারব না। আর সেটা উচিতও নয়। খেলোয়াড়দেরও আমি ওই পরাজয়ের কথা মনে করাই। কখনও কখনও অতীতকে মনে করা জরুরি। সকলেই ভেবেছিল যে, সহজেই জিতব আমরা। কিন্তু হয়েছিল ঠিক উল্টো। ওই পরাজয় যেন ড্রেসিং-রুম কখনও না ভোলে, সেটা নিশ্চিত করা আমার কাজ।’ 

Advertisement

পাশাপাশি, ওডিআই ফরম্যাটের নতুন ক্যাপ্টেন শুভমান গিলের পাশে দাঁড়িয়েছেন গম্ভীর। এই মুহূর্তে টেস্টেরও অধিনায়ক তিনি। টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদবের ডেপুটিও গিল। ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন তিনি। সেই সম্পর্কে গম্ভীর বলেছেন, ‘একদিনের ক্রিকেটে কঠিন মুহূর্তে গিল কীভাবে সিদ্ধান্ত নেয়, তা দেখতে চাইছি। নিজে রান না পেলে বা দল সাফল্য না পেলে কীভাবে তা সামলায়, সেটাই দেখার। তবে পরিস্থিতি যাই হোক না কেন, আমি পাশে থাকব।’ তিনি আরও বলেন, ‘গিলের উপর থেকে যাবতীয় চাপ সরিয়ে রাখাই আমার কাজ। ওর জন্য সব সমালোচনা হজম করতে আমি প্রস্তুত। অবশ্য সেজন্য গিলকে দলের পক্ষে সঠিক সিদ্ধান্তগুলো নিতে হবে। ড্রেসিং-রুমে থাকা বাকিদের সঙ্গেও সততা বজায় রেখে চলা প্রয়োজন। তবেই সতীর্থদের শ্রদ্ধা আদায় করতে পারবে। এখনও পর্যন্ত সবকিছুই সঠিকভাবে করেছে। কোনও ভুল চোখে পড়েনি। একজন ক্যাপ্টেনের থেকে এর চেয়ে বেশি কী চাইতে পারে কোচ?’

Advertisement
সম্পর্কিত সংবাদ