Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

চলতি মাসেই খুলে যাচ্ছে গজলডোবা ব্যারাজের সেতুর রাস্তা

চলতি মাসেই খুলে যাচ্ছে গজলডোবা ব্যারাজের সেতুর রাস্তা
  • ২০ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

পর্যটকদের জন্য সুখবর! চলতি মাসেই খুলে যাচ্ছে গজলডোবা ব্যারাজের সেতুর রাস্তা। আজ, বুধবার এমনটাই জানিয়ে দিলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন। গজলডোবা ব্যারাজের রাস্তা খুলে গেলে শিলিগুড়ি থেকে ডুয়ার্সে আর ঘুরপথে যেতে হবে না পর্যটকদের। একইসঙ্গে পুজোয় ভোরের আলোয় পর্যটকদের ভিড় বাড়বে। সংস্কারের জন্য গত ২৭ এপ্রিল থেকে ওই সেতুর রাস্তা বন্ধ ছিল। ফলে শিলিগুড়ি থেকে যেসব পর্যটক লাটাগুড়ি যাচ্ছেন, তাঁদের সেভক হয়ে ঘুরে যেতে হচ্ছে, নতুবা জলপাইগুড়ি হয়ে যেতে হচ্ছে। ফলে সময় যেমন বেশি লাগছে, তেমনই গাড়ি ভাড়াও বেশি গুণতে হচ্ছে। শুধু তাই নয়, ব্যারাজের রাস্তা বন্ধের জেরে গজলডোবা কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ