Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাস্তা খারাপ, খাটে চাপিয়ে অসুস্থ বৃদ্ধাকে ফিরিয়ে আনা হল বাড়িতে

রাস্তা খারাপ। যেতে পারেনি অ্যাম্বুলেন্স বা কোনও গাড়ি। হাসপাতালে অস্ত্রোপচারের পর খাটে চাপিয়ে তিন কিলোমিটার দূরে বাড়িতে ফেরানো হল  বৃদ্ধাকে। উত্তরপ্রদেশের ঝাঁসির এই ঘটনার ভিডিও সামনে এসেছে।আর এই ঘটনায় ডাবল ইঞ্জিন রাজ্যের উন্নয়নের অসার দাবিই বেআব্রু হয়েছে বলে দাবি বিরোধীদের।

রাস্তা খারাপ, খাটে চাপিয়ে অসুস্থ বৃদ্ধাকে ফিরিয়ে আনা হল বাড়িতে
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঝাঁসি: রাস্তা খারাপ। যেতে পারেনি অ্যাম্বুলেন্স বা কোনও গাড়ি। হাসপাতালে অস্ত্রোপচারের পর খাটে চাপিয়ে তিন কিলোমিটার দূরে বাড়িতে ফেরানো হল  বৃদ্ধাকে। উত্তরপ্রদেশের ঝাঁসির এই ঘটনার ভিডিও সামনে এসেছে।আর এই ঘটনায় ডাবল ইঞ্জিন রাজ্যের উন্নয়নের অসার দাবিই বেআব্রু হয়েছে বলে দাবি বিরোধীদের।

Advertisement

জানা গিয়েছে, গত শুক্রবার ঝাঁসির বাংরা ব্লকের মাগরওয়ারা গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধাকে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে তাঁর অপারেশন হয়। তারপর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বাড়িতে আনার পথে  নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গাড়ি করে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। তারপর আর এগতে পারেনি গাড়ি। কারণ রাস্তার বেহাল দশা। সেখান থেকে বৃদ্ধার বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার। শেষপর্যন্ত একটি খাট জোগাড় করা হয়। সেটিতে চাপিয়েই কাঁধে করে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেন চারজন। ওই গ্রামের বাসিন্দা মথুরা প্রসাদ পাল জানিয়েছেন, রাস্তা তৈরির জন্য কৃষকদের জমি দিতে হবে। এব্যাপারে সহমতে পৌঁছনো যায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ