Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মিলল বাকি সোনার গয়নার হদিশ, গ্রেপ্তার আরও ১

ময়নাগুড়ির চূড়াভান্ডারে চুরি যাওয়া গয়না জঙ্গল থেকে উদ্ধারের পর ফের সোনার অলঙ্কার মিলল বক্সিরহাট এলাকা থেকে।

চুরির ঘটনায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মিলল বাকি সোনার গয়নার হদিশ, গ্রেপ্তার আরও ১
  • ৭ জুন, ২০২৬ ১৮:১৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির চূড়াভান্ডারে চুরি যাওয়া গয়না জঙ্গল থেকে উদ্ধারের পর ফের সোনার অলঙ্কার মিলল বক্সিরহাট এলাকা থেকে। কিছুদিন আগেই ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার এলাকার একটি বাড়িতে চুরির ঘটনায় ধূপগুড়ির শ্রীবাস মজুমদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ উঠেছিল। সেই সূত্র ধরেই অভিযুক্তর আর এক  সাগরেদকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের নাম সঞ্জিত আর্য। এরপরই বক্সিরহাট এলাকায় অভিযুক্তর বাড়ি থেকে উদ্ধার হয় স্বর্ণালঙ্কার। গত দু‘দিন পুলিশি হেফাজতে থাকার সময় তাকে জিজ্ঞাসাবাদ করে গয়নাগুলি উদ্ধার হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। 

Advertisement

অভিযোগ, কিছুদিন আগেই চূড়াভান্ডার এলাকার দীপক শর্মার বাড়িতে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত শ্রীবাস মজুমদার লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয়। সেগুলি সে জলঢাকা নদীর পাড় সংলগ্ন স্থানে একটি মন্দিরের কাছে, জঙ্গলে লুকিয়ে রেখেছিল। অপরদিকে একটি আংটি ফালাকাটার একটি দোকানে বন্ধক দিয়েছিল সে। কারণ হিসেবে সেখানে সে জানিয়েছিল, তার মা অসুস্থ রয়েছেন। অপর অভিযুক্ত বাকি সোনার গয়নাগুলি নিয়ে গা ঢাকা দেয়। এরপর শ্রীবাসকে পুলিশি হেফাজতে নিয়ে সেই অলঙ্কারগুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার সাগরেদ সঞ্জিতকেও গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় বাকি গয়নাগুলি। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জিতকে তিন দিনের রিমান্ড দিয়েছিল আদালত। তাকে জিজ্ঞাসাবাদের পর অলঙ্কারগুলি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আরও একজনের নাম সামনে আসে। এরপর দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ