Bartaman Logo
১৫ জুন, ২০২৬

দুই গ্যাংস্টারের সম্পর্কে ভাঙন, চর্চা

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে বন্ধুত্ব। তাহলে দীর্ঘদিনের সম্পর্ক কি এবার তলানিতে? গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার জুটির ভাঙন নিয়ে শুরু হয়েছে চর্চা।

দুই গ্যাংস্টারের সম্পর্কে ভাঙন, চর্চা
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে বন্ধুত্ব। তাহলে দীর্ঘদিনের সম্পর্ক কি এবার তলানিতে? গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রার জুটির ভাঙন নিয়ে শুরু হয়েছে চর্চা। লরেন্স এখন সবরমতী জেলে বন্দি। সেখান থেকেই সে অপরাধচক্র চালায় বলে অভিযোগ। আর গোল্ডি আমেরিকা থেকে সক্রিয়। সূত্রের খবর, লরেন্স ও গোল্ডির গোলমালের সূত্রপাত আনমোল বিষ্ণোইকে নিয়ে। লরেন্সের ভাই আনমোলের বিরুদ্ধে গত বছর এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের অভিযোগ রয়েছে। গত নভেম্বরে আমেরিকায় অনুপ্রবেশের অভিযোগে আনমোলকে গ্রেপ্তার করে পুলিস। তাকে ছাড়ানো নিয়েই গোল্ডির সঙ্গে লরেন্সের বিবাদ। আনমোলের জামিন পেতে গোল্ডি গড়িমসি করেছে বলে জানতে পেরে ক্ষুব্ধ হয় লরেন্স।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ