Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বৈভব ঝড়ে উড়ে গেল প্রোটিয়ারা

ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। বুধবারও ব্যাট হাতে ঝড় তুলল ১৪ বছরের কিশোর। তার দুরন্ত শতারানেই কুপোকাত দক্ষিণ আফ্রিকার ছোটরা।

বৈভব ঝড়ে উড়ে গেল প্রোটিয়ারা
  • ৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেনোনি: ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। বুধবারও ব্যাট হাতে ঝড় তুলল ১৪ বছরের কিশোর। তার দুরন্ত শতারানেই কুপোকাত দক্ষিণ আফ্রিকার ছোটরা। অর্থাত্, তিন ম্যাচের অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। এদিন তৃতীয় তথা শেষ ম্যাচে ৯টি চার ও ১০টি ছক্কা সহ ৭৪ বলে ১২৭ রানের ইনিংস উপহার দেয় অধিনায়ক বৈভব। অপর ওপেনার অ্যারন জর্জও ১১৮ রান করেছেন। সেই সুবাদে টস হেরে প্রথমে ব্যাট করে ভারতের ছোটোরা তোলে ৭ উইকেটে ৩৯৩। জবাবে দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায়। তাদের হয়ে সবচেয়ে বেশি ৪১ রান করেছেন পল জেমস। এছাড়া ড্যানিয়েল বসম্যান ৪০ রান করেন। ভারতের সফলতম বোলার কিষাণ সিং ৩টি উইকেট নিয়েছেন। মহম্মদ ইনানের শিকার সংখ্যা দুই। বৈভবও হাত ঘুরিয়ে একটি উইকেট নিয়েছে। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ক্যাপ্টেন। পাশাপাশি তিন ম্যাচে মোট ২০৬ রান করে সিরিজের সেরাও হয় বৈভব। বলার অপেক্ষা রাখে না, অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজকে দারুণ স্মরণীয় করল বিহারের বিস্ময়বালক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ