Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে তারকেশ্বরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী

আগামী ২০ জুন রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। ওইদিন হুগলির তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে তারকেশ্বরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আগামী ২০ জুন রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। ওইদিন হুগলির তারকেশ্বরে বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে উপভোক্তাদের নিয়ে যেতে প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। আরামবাগ মহকুমার চার বিধানসভা থেকে শতাধিক বাস, ট্রেনে করে উপভক্তারা তারকেশ্বরের সভায় যাবেন। ইতিমধ্যেই প্রশাসনের তরফে বিজেপি বিধায়কদের সঙ্গে এইব্যাপারে প্রস্তুতি বৈঠক করা হচ্ছে। আরামবাগ মহকুমার পার্শবর্তী ব্লক তারকেশ্বর। ফলে সেখানে জমায়েত করতে আরামবাগ মহকুমার চারটি বিধানসভা থেকে বিপুল সংখ্যক উপভোক্তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে বিজেপি নেতৃত্ব। তারকেশ্বরের বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ২০ জুনই তারকেশ্বরের বৈঠকে পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল। ফলে ওইদিনটিকে স্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। সেদিন রাজ্যজুড়েই নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হবে। প্রধানমন্ত্রী তারকেশ্বরেআসবেন। সেই অনুষ্ঠানে গোটা জেলা থেকে হাজার মানুষ হাজির হবেন। তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

Advertisement

জানা গিয়েছে, আরামবাগ পুরসভা এলাকা থেকে উপভোক্তাদের প্রধানমন্ত্রীর সভায় নিয়ে যেতে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই আরামবাগের মহকুমা প্রশাসন পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও সেরেছে। আরামবাগের ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার বিশ্বজিৎ ঘোষ বলেন, প্রত্যেক ওয়ার্ড থেকে উপভোক্তারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে তারকেশ্বরে যাবেন। এক্ষেত্রে বেশিরভাগ মানুষকে ট্রেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কালীপুর, চাঁদুর প্রভৃতি এলাকা থেকে কয়েকটি বাসে উপভোক্তাদের যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এক বিডিও বলেন, পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপভোক্তাদের যাতায়াতের ব্যবস্থা করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ