Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একলাফে মাংসের দাম বাড়ল ১২০ টাকা, বাজারে হানা পুরসভার

দোল বা হোলির মতো উৎসবের সময় খাসির মাংসের চাহিদা অনেকটাই বেড়ে যায়। আর এই চাহিদা বাড়তেই রঘুনাথপুর শহরের খাসির মাংসের দোকানগুলি একধাক্কায় দাম এনেকটা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।

একলাফে মাংসের দাম বাড়ল ১২০ টাকা, বাজারে হানা পুরসভার
  • ৪ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: দোল বা হোলির মতো উৎসবের সময় খাসির মাংসের চাহিদা অনেকটাই বেড়ে যায়। আর এই চাহিদা বাড়তেই রঘুনাথপুর শহরের খাসির মাংসের দোকানগুলি একধাক্কায় দাম এনেকটা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। এক দফাতে সরাসরি কেজি প্রতি প্রায় ১২০ টাকা মাংসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরেই রঘুনাথপুর পুরসভা পথে নামে। আজ রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা পুলিশকে সঙ্গে নিয়ে প্রতিটি মাংসের দোকানে যান। পুরসভার তরফ থেকে জানানো হয়, আগের বাজার মূল্যে মাংস বিক্রি করতে হবে। নিজেদের সিদ্ধান্ত মতো হঠাৎ দাম বাড়িয়ে মাংস বিক্রি করা যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ব্যবসয়ীদের।

Advertisement

জানা গিয়েছে, আগে রঘুনাথপুরের প্রতিটি দোকানে ৬৮০ টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি করা হত। গতকাল দোলের সময় হঠাৎ মাংসের দাম ৭৪০ টাকা করা হয়। তারপরে আজ আবার হঠাৎ ৮০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হচ্ছিল। হঠাৎ মাংসের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ যায় পুরসভায়।  উল্লেখ্য, মাংসের দাম বৃদ্ধি করার জন্য দোকানদারেরা কোনরকম বিজ্ঞপ্তি দেয়নি। পাশাপাশি পুরসভা থেকেও কোন অনুমতি নেওয়া হয় নি।

পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, হঠাৎ করে মাংসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই কাউন্সিলারদের একাংশকে নিয়ে দোকানগুলিতে গিয়েছিলাম। আগের দামে মাংস বিক্রি করতে হবে বলে জানানো হয়েছে। কোন রকম আগাম বিজ্ঞপ্তি না দিয়ে মাংসের দাম বৃদ্ধি করার জন্য দোকানদারদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ