Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আগামী ৩০ জুলাই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি

আগামী ৩০ জুলাই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি
  • ২৬ জুলাই, ২০২৫ ১৩:০৭
Prefer us on Google

আগামী ৩০ জুলাই পশ্চিমবঙ্গে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। ওই দিনই দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে করে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে করে যাবেন কল্যাণী এইমসে। সেই দিনই বিকেলে তাঁর দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে। পরের দিন, অর্থাৎ আগামী ৩১ জুলাই রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার কথাও রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। তারপরেই সেদিন দুপুরে কলকাতা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশে রওনা দেবেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ