উন্নয়নের পাঁচালি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছে গেল সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের বাড়িতে। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি এবং রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে যাওয়া শুরু করে দিল তৃণমূল নেতৃত্ব। এইরকমভাবে কলকাতা ও রাজ্য মিলিয়ে সমাজের ১৮০০ বিশিষ্ট ব্যক্তির বাড়িতে যাবে তৃণমূল নেতৃত্ব। আজ, শনিবার সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের বাড়িতে উন্নয়নের পাঁচালি ও মুখ্যমন্ত্রীর লেখা চিঠি নিয়ে পৌঁছে গিয়েছিলেন সাংসদ নাদিমুল হক। ইন্দ্রদীপের হাতে তুলে দেওয়া হয়েছে সেই চিঠি ও উন্নয়নের পাঁচালি।



