নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাজনৈতিক কিংবা অরাজনৈতিক উদ্দেশ্যে প্রায় প্রতি মাসেই হচ্ছে নবান্ন অভিযানের মতো কর্মসূচি। আন্দোলন, বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে সব সময় গার্ডওয়াল মজুত রাখতে হচ্ছে পুলিসকে। যা শহরের যানজটে অন্যতম দোসর হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আন্দোলন ঠেকাতে পুলিসি বন্দোবস্তের পিছনে খরচ হচ্ছে সাধারণ মানুষের করের টাকা। তাই আগামী দিনে নবান্ন অভিযানের মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দল বা সংগঠনকে সেই খরচ মেটানো উচিত, এমনই দাবি জানিয়ে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব সহ হাওড়ার জেলাশাসক ও পুলিস কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।



