Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন ‘ডন’

ছদ্মবেশী ‘ডন’ই কি এবার নতুন ‘ডন’? ফারহান আখতার পরিচালিত ‘ডন ২’ ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যে ছদ্মবেশ নিতে হয়েছিল শাহরুখ খানকে। সেই সময় ছদ্মবেশী ডন হয়ে উঠেছিলেন হৃতিক রোশন

নতুন ‘ডন’
  • ১ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

ছদ্মবেশী ‘ডন’ই কি এবার নতুন ‘ডন’? ফারহান আখতার পরিচালিত ‘ডন ২’ ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যে ছদ্মবেশ নিতে হয়েছিল শাহরুখ খানকে। সেই সময় ছদ্মবেশী ডন হয়ে উঠেছিলেন হৃতিক রোশন। পরে মুখোশ খুললে আসল পরিচয় দেন শাহরুখ। এই দৃশ্য আজও ভোলেননি সিনেপ্রেমীরা। ইন্ডাস্ট্রির জল্পনা, সেই ছদ্মবেশীই এবার পুরোদমে ডনের ভূমিকায়। শোনা যাচ্ছে, ‘ডন ৩’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। ইতিমধ্যে তাঁর কাছে অফার গিয়েছে। সম্প্রতি এই ছবিটি ছেড়েছেন রণবীর সিং।

Advertisement

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর ‘প্রলয়’ ছবিটি নিয়ে ব্যস্ত রণবীর। এই আবহে অফার গেল হৃতিকের কাছে। হৃতিক সেই প্রস্তাব গ্রহণ করেন কি না, নজর রাখছেন অনুরাগীরা। ‘ডন’-এর আগে হৃতিকের কাঁধে অবশ্য গুরুদায়িত্ব রয়েছে। রাকেশ রোশনের পরিবর্তে ‘কৃষ ৪’ ছবিটি পরিচালনা করবেন হৃতিক। এর মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন শিল্পী। অভিনয়ের পাশাপাশি পরিচালনা— গুরুদায়িত্ব বইকি! 

Advertisement
সম্পর্কিত সংবাদ