Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে রেশন কার্ড কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেনি নয়া বিজেপি সরকার, বিনামূল্যে খাদ্যবণ্টনের নীতি বদলের পথে কেন্দ্র

রেশনে বিনামূল্যে চাল-গম বণ্টন করা হবে গ্রাহকের আয়ের নিরিখে। এই সুযোগ কারা পাবেন? তার রাজ্যভিত্তিক একটি খসড়া নীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার।

রাজ্যে রেশন কার্ড কমানোর সিদ্ধান্ত  ঘোষণা করেনি নয়া বিজেপি সরকার, বিনামূল্যে খাদ্যবণ্টনের নীতি বদলের পথে কেন্দ্র
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কৌশিক ঘোষ, কলকাতা: রেশনে বিনামূল্যে চাল-গম বণ্টন করা হবে গ্রাহকের আয়ের নিরিখে। এই সুযোগ কারা পাবেন? তার রাজ্যভিত্তিক একটি খসড়া নীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। খাদ্যমন্ত্রক সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিবারের মাসিক আয় ধরা হয়েছে ১০ হাজার টাকা। মাপকাঠিতে পার্থক্য আছে রাজ্যে রাজ্যে। যেমন বিহার, সিকিম, কর্ণাটক, গুজরাত, অন্ধ্রপ্রদেশ ও ত্রিপুরাতেও এটা বছরে ১ লক্ষ ২০ হাজার টাকা। অন্যদিকে, ওড়িশায় দেড় লক্ষ, রাজস্থানে ১ লক্ষ, উত্তরপ্রদেশে ২ লক্ষ, পাঞ্জাবে ১ লক্ষ ৮০ হাজার, গোয়ায় ৫০ হাজার এবং জম্মু ও কাশ্মীরে ৫ লক্ষ টাকা। 

Advertisement

এই অনুযায়ী পরিবার চিহ্নিত করে রেশন কার্ড বাতিলের তৎপরতা এখনো শুরু হয়নি। এই ব্যবস্থা প্রযোজ্য জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে। এই শ্রেণির রেশন গ্রাহক দেশে প্রায় ৮০ কোটি এবং বাংলায় ৬ কোটি। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, দেশের সব মানুষের জন্য রেশন মারফত খাদ্যবণ্টন চান তাঁরা। সকলকে বিনামূল্যে না-হলেও, সস্তায় চাল-গম দেওয়া সম্ভব। 
জাতীয় এবং রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রাজ্যে রেশন কার্ড আছে মোট ৮ কোটি ৭৩ লক্ষ। দুটি ক্ষেত্রেই রয়েছে নির্দিষ্ট মাপকাঠি। যেমন পারিবারিক মাসিক আয় সর্বাধিক ১০ হাজার টাকা। তাছাড়া পরিবারের কর্তা সরকারি বা সরকারি সংস্থায় চাকুরে নন এবং আয়করদাতাও নন তিনি। এছাড়া আছে বসবাসের বাড়িরও বিশেষ বিবরণ। কিন্তু রেশন কার্ড ইস্যু করার সময় এসব শর্ত কোনোদিনই কঠোরভাবে মানা হয়নি।
এই ব্যবস্থার পরিবর্তন করে, একেবারে নির্দিষ্ট মাপকাঠি মানলে তবেই বিনামূল্যে রেশনের সুযোগ মিলবে, এমন ঘোষণা রাজ্যের নতুন বিজেপি সরকারও এখনো পর্যন্ত করেনি। কয়েকদিন আগে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বিভাগীয় আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে অবশ্য রেশন কার্ড যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে পরিবারের জীবিকা এবং আর্থিক স্বাচ্ছন্দ্যের দিকটি খতিয়ে দেখার উপর জোর দেওয়া হয়েছে। কারো ভুয়ো এবং একাধিক কার্ড আছে কি না দেখতে হবে সেটাও। অবৈধ সন্দেহে সারা দেশে ৬ কোটি রেশন কার্ড ইতিম঩ধ্যেই চিহ্নিত করেছে কেন্দ্র। কার্ডগুলি যাচাই করে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে মোদি সরকার। পশ্চিমবঙ্গে এমন কার্ডের সংখ্যা ১৭ লক্ষ ২৯ হাজার। এর মধ্যে ৩ লক্ষ ৫৯ হাজার কার্ড মমতা জমানায় বাতিলও করা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রের চিহ্নিত কার্ডগুলির মধ্যে সওয়া ১ লক্ষ তারা ‘বৈধ’ বলে দাবি করেছিল। বাকি কার্ডগুলি নিয়ে তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ