Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার ফুলিয়ার তাঁতে ফুটে উঠল জাতীয় পতাকা

ফুলিয়া টাঙ্গাইল জামদানি তন্তুবায় সমবায় সমিতির উদ্যোগে নয়া নজির। বাংলার ঐতিহ্যবাহী তাঁতের কারিগরদের নিপুন কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের জাতীয় পতাকা

বাংলার ফুলিয়ার তাঁতে ফুটে উঠল জাতীয় পতাকা
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট:  ফুলিয়া টাঙ্গাইল জামদানি তন্তুবায় সমবায় সমিতির উদ্যোগে নয়া নজির। বাংলার ঐতিহ্যবাহী তাঁতের কারিগরদের নিপুন কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে ভারতের জাতীয় পতাকা। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বদেশী আন্দোলন ও আত্মনির্ভর ভারতের ভাবনাকে বাস্তব রূপ দিতেই ফুলিয়ার তাঁত শিল্পীদের এই প্রয়াস। জাতীয় পতাকাটি তৈরির ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে সম্পূর্ণ নিজস্ব ঐতিহ্যবাহী বুনন পদ্ধতি। পতাকার তিরঙ্গা নকশা তৈরি হয়েছে বিশেষ কাঁথা বুনন পদ্ধতিতে। আর মাঝের অশোক চক্রটি ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জামদানির শৈলীতে। এই ঐতিহাসিক বুননশৈলীর নকশা ও ভাবনার পিছনে রয়েছে টাঙ্গাইল জামদানি তন্তুবায় সমবায় সমিতির প্রধান শিল্পী মন্টু বসাক। যিনি কিছুদিন আগেই ভারত সরকারের তরফে ডিজাইন বিকাশের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। মূলত তাঁরই নির্দেশনা এবং অভিজ্ঞ শিল্পী অরিজিৎ বসাকের দক্ষ হাতে রূপ পেয়েছে এই জাতীয় পতাকা। টাঙ্গাইল জামদানি তন্তুবায় সমবায় সমিতির সেক্রেটারি অমিত বসাকের কথায়, স্বাধীনতার প্রতীক ও দেশের সম্মান এই বিশেষ বুনন শাড়ি ডাক মারফত দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছেও পাঠানো হবে। পাশাপাশি নদীয়া জেলার জেলাশাসক ও রানাঘাট মহাকুমা শাসকের কাছে এই পতাকা পৌঁছে দেওয়া হবে। সমিতির চেয়ারম্যান অভিনব বসাক বলেন, তাঁতের সুতোয় দেশের সম্মানকে এভাবে ফুটিয়ে তুলতে পেরে তামাম ফুলিয়া তথা বাংলার তাঁত শিল্পী সমাজ এককথায় গর্বিত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ