Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নাম ও রং পালটাচ্ছে

স্বাস্থ্যকেন্দ্রের নাম এবং রং পালটানো নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের সঙ্গে কম বিবাদ হয়নি কেন্দ্রের। বাংলায় বিজেপি আসতেই এখন ডবল ইঞ্জিন সরকার।

রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রের নাম ও রং পালটাচ্ছে
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাস্থ্যকেন্দ্রের নাম এবং রং পালটানো নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের সঙ্গে কম বিবাদ হয়নি কেন্দ্রের। বাংলায় বিজেপি আসতেই এখন ডবল ইঞ্জিন সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘সুস্বাস্থ্যকেন্দ্র’ নামটিও পালটাচ্ছে। ২০২৫ সালের মার্চে কেন্দ্রীয় সরকার তৎকালীন রাজ্য সরকারকে জানিয়েছিল সমস্ত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলির নাম দিতে হবে ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’। পূর্বতন সরকার তাতে রাজি হয়নি। তা নিয়ে দীর্ঘ টানাপোড়ন চলে। এবার অবশেষে কেন্দ্রের দেওয়া ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ নামই পেতে চলেছে রা঩জ্যের ১০ হাজারের বেশি ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার’। নামের পাশাপাশি বিতর্ক হয়েছিল রং পালটানো ইস্যুতে। পূর্বতন সরকার কেন্দ্রের স্থির করা স্বর্ণাভ রং তথা ‘ইয়েলো মেটাল’ এবং বাদামি তথা ‘এথনিক ব্রাউন’ মানতে চায়নি। ডবল ইঞ্জিন আসায় এবার রাজ্যজুড়ে বিরাট নেটওয়ার্কে ছড়িয়ে থাকা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলির রংও পালটানো হবে কেন্দ্রের নির্দেশমতো। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ