Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আদিবাসী কুড়মি সমাজের ডাকা আন্দোলনে কোনও প্রভাব নেই কুস্তাউর স্টেশনে

আদিবাসী কুড়মি সমাজের ডাকা আন্দোলনে কোনও প্রভাব নেই কুস্তাউর স্টেশনে
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:০৯
Prefer us on Google

পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে আদিবাসী কুড়মি সমাজের ডাকা আন্দোলনের কার্যত কোনও প্রভাবই পড়ল না। আজ, শনিবার সকাল থেকেই ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। স্টেশনে কোনও বিক্ষোভ কর্মসূচি নেই। এদিন সকাল থেকে আন্দোলনকারীদের কাউকেই  স্টেশন চত্বরে দেখা যায়নি। তবে গতকাল, শুক্রবার রাত থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে স্টেশন চত্বরে। স্টেশনে আসার রাস্তাতেও রয়েছে  পুলিশ। রেল পুলিশ এবং জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকও স্টেশন চত্বরে উপস্থিত রয়েছেন। জেলার অন্যান্য জায়গাতেও এখনও পর্যন্ত আন্দোলনের কোনও প্রভাব দেখা যায়নি। প্রসঙ্গত অন্যান্যবার কুস্তাউর স্টেশনেই কেন্দ্রীয়ভাবে জমায়েত করে রেল রোকো কর্মসূচি পালন করেছিল আদিবাসী কুড়মি সমাজ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ