উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সমস্ত কারণেই গোটা রাজ্যজুড়ে বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ও শহরে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, শুক্রবার শহরে এক বা দু’দফায় মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে কমতে পারে তাপমাত্রা। এদিন শহরের আকাশ থাকবে মেঘলা। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ০.৪ মিমি বৃষ্টি হয়েছে।



