কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়ার দাপটে শহরে ফের নামল পারদ। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে শীতলতম স্থান বীরভূমের শ্রীনিকেতন। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রায় ১৫ বছর বাদে এতটা পারদ পতন হয়েছে শ্রীনিকেতনে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, শুক্রবার শহরের আকাশে সকালে হাল্কা কুয়াশা থাকতে পারে। বেলায় তা পরিষ্কার হয়ে যাবে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।



